Monday, March 30, 2026

লাগাতার দু’দিন জিজ্ঞাসাবাদ পর আজ ফের সুকন্যাকে তলব ইডির

Date:

Share post:

পরপর দু’দিন জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তাই আজ ফের অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লিতে ইডির দফতরে পৌঁছে যান সুকন্যা। তাঁর মুখে ছিল কালো মাস্ক। এইনিয়ে পরপর তিনবার ইডি কর্তাদের মুখোমুখি হলেন সুকন্যা। জানা গেছে, অনুব্রত মণ্ডলের চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও আজ তলব করেছে ইডি।

আরও পড়ুন:দীর্ঘ ৭ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোলেন সুকন্যা

প্রথম দিন সায়গাল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি সূত্রে খবর প্রাথমিক শিক্ষিকা হয়ে সুকন্যা মণ্ডলের কাছে বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এল।  তাঁর নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তিরই বা উৎস কী ,এই সব বিষয় নিয়েই সুকন্যাকে আজ ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর । অন্যদিকে আজ মণীশ কোঠারির মুখোমুখি সুকন্যাকে বসানো হতে পারে বলে খবর।

ইডি’র তরফে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিসে ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছিল।কিন্তু বান্ধবীর চিকিৎসা করাতে তিনি ভিনরাজ্যে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে জানিয়েছিলেন। এরপর বুধবার তিনি ইডির দফতরে হাজিরা দেন। প্রায় আটঘণ্টা জেরার পর সওয়া ছ’টা নাগাদ ইডির দফতর থেকে বেরোন সুকন্যা।এরপর বৃহস্পতিবারও প্রায় ৬ ঘণ্টা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি আধিকারিকরা ।এরপর শুক্রবার ফের সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...