Monday, April 6, 2026

দেগঙ্গায় পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বোমা বি*স্ফোরণ, আহত ২

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বোমা বি*স্ফোরণ। আহত হয়েছেন দুজন রাজমিস্ত্রি। ঘটনাস্থল থেকে আরও তিনটি বোমা উদ্ধার হয়েছে।

রবিবার সকালে দেগঙ্গার (Deganga) বেড়াচাঁপা দুনম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর চাঁদপুর পঞ্চায়েত সদস্যা শহি সুলতানার (Shahi Sultana) নির্মীয়মাণ বাড়িতে কাজ করছিলেন রাজমিস্ত্রীরা। আচমকাই রবিবার সকালে একটি বিকট শব্দ শুনতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা বেরিয়ে দেখেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। বাড়ির ভিতরে গিয়ে দেখা যায় দুজন মিস্ত্রি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন এবং দেগঙ্গা থানার পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রশাসনিক সূত্রে খবর, সেই নির্মীয়মাণ বাড়ির মধ্যে চারটি বোম সিঁড়ির নীচে রাখা ছিল। রবিবার সকালে ওই বাড়ির সিঁড়ির নীচে রাজমিস্ত্রীরা কোদাল দিয়ে পরিষ্কার করছিলেন। সেই সময় কোদালের আঘাতে একটি বোমা ফেটে যায়। এছাড়াও দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে আরও তিনটি তাজা বোমা উদ্ধার করে।

তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী আবদুল হাকিম মোল্লা জানিয়েছেন, তাঁদের বাড়ি তৈরি হচ্ছিলেন। পরিকল্পিত ভাবে কেউ এই বোমাগুলি রেখে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। স্থানীয় তৃণমূল নেতা এ কে এম ফারাদ বলেছেন, “উন্নয়নকে স্তব্ধ করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত হচ্ছে। আইন আইনের পথেই চলবে।” উদ্ধার করা বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। বোমাগুলি কীভাবে ওখানে এলো খতিয়ে দেখছে দেগঙ্গা থানার পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...