Saturday, April 4, 2026

টি-২০ বিশ্বকাপের মাঝেই বড়সড় কেলেঙ্কারি শ্রীলঙ্কা শিবিরে

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের মাঝেই বড়সড় কেলেঙ্কারি শ্রীলঙ্কা শিবিরে। যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল শ্রীলঙ্কান ব্যাটার ধনুষ্কা গুণথিলকাকে। জানা গিয়েছে, গত ২ নভেম্বর এক ২৯ বছরের মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগের তদন্তে নেমে রবিবার ভোররাতে গুণথিলকাকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। ডেটিং অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব করে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ধর্ষণ-সহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে ধনুষ্কা গুণথিলকার বিরুদ্ধে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, একটি অনলাইন ডেটিং অ্যাপে বেশ কিছুদিন সংশ্লিষ্ট মহিলার সঙ্গে কথা হয় গুণতিলকার। ২ নভেম্বর সন্ধ্যায় রোজ বে-র একটি আবাসনে তারকা ক্রিকেটার ওই মহিলাকে যৌন হেনস্থা করেন বলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
শনিবার গভীর রাতে শ্রীলঙ্কার টিম হোটেল থেকে গুণতিলকাকে গ্রেফতার করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। গুণতিলকা বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কা দলে নেয় ট্রাভেলিং রিজার্ভ আশেন বন্দরাকে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হেরে গিয়ে টি-২০ বিশ্বকাপে ইতি টেনেছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন:নেদারল্যান্ডসের কাছে হার দক্ষিণ আফ্রিকার, সেমিফাইনালে ভারতীয় দল


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...