Tuesday, March 17, 2026

মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত৭, আহত বহু

Date:

Share post:

চলন্ত অটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা। প্রাণ খোয়ালেন ৪জন যাত্রী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। জেলার কাশেড়ি ঘাট এলাকায় একটি ডাম্পার বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিতে ধাক্কা মারে। ওই এলাকার চোল গ্রামের দিক থেকে প্রহ্লাদপুরের দিকে যাচ্ছিল অটোটি। পাশাপাশি যাওয়ার সময় অটোর উপর উল্টে যায় ডাম্পারটি। এর ফলে অটোতে থাকা চারজন ব্যক্তিই ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে প্রশাসন। মৃতদের আত্মার শান্তিও কামনা করেছেন তিনি। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, মধ্যপ্রদেশের ট্রাক্টর উল্টে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। ট্রাক্টর উল্টে যাওয়ায় মৃত্যু হয়েছে তিনজনের, আহত কমপক্ষে ২৫। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ওই ট্রাক্টরটিতে পুণ্যার্থীরা ছিলেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...