Monday, April 6, 2026

অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে ফের তলব ইডির

Date:

Share post:

সিবিআই-এর পর এবার ইডির স্ক্যানারে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। বুধবার ইডির দিল্লি অফিসে ডেকে পাঠানো হয়েছে রাজীবকে। অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার জন্য বেশ কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন এই ব্যবসায়ী। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া ইডি। এইনিয়ে পাঁচবার রাজীবকে তলব করল ইডি।

আরও পড়ুন:অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিশ্বজ্যোতিকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে তলব ইডির

গত সোমবারও রাজীবকে  জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ইডি দফতর থেকে বেরিয়ে হাসিমুখেই দেখা গিয়েছিল তাঁকে। জানা গেছে, বোলপুরের রাইস মিলের মালিক রাজোব ভট্টাচার্য অনুব্রত মণ্ডলের স্ত্রীয়ের চিকিৎসার জন্য প্রায় ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন। এর আগে রাজীবের বাড়িতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ চালান সিবিআই আধিকারিকরা। যদিও এর সঙ্গে গরু পাচার মামলার কোনও কিছুই খুঁজে পাননি ইডি কর্তারা।

ইডি সূত্রের দাবি,রাজীবের  জিজ্ঞাসাবাদে অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। তাই আবারও তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...