Monday, April 13, 2026

নাতির মৃ*ত্যু নিয়ে ধোঁয়াশা! দিদার অভিযোগে কবর থেকে তোলা হল শিশুর দেহ

Date:

Share post:

বাড়ির শৌচাগারে (Bathroom) রাখা জলের বালতিতে ডুবে মৃ*ত্যু হয়েছিল বছর তিনেকের এক শিশুর। এদিকে নাতির মৃ*ত্যু মেনে নিতে না পেরে থানায় অভিযোগ (Complaint) দায়ের করেছিলেন দিদা। আর সেই অভিযোগের ভিত্তিতেই এবার কবর থেকে শিশুর দেহ তুলে ময়নাতদন্তের (Post Mortem) অনুমতি পেল পুলিশ। আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকার নোনাডাঙার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃ*ত ৩ বছরের শিশুর নাম রোহন মণ্ডল।

পুলিশ সূত্রে খবর, রবিবার পঞ্চান্নগ্রামের বাড়ি থেকে জুতোর কারখনায় (Shoe Factory) কাজে গিয়েছিলেন রোহণের মা সোনি। সেইসময় বাড়িতে ছেলের সঙ্গে ছিলেন বাবা বিজয়। কিন্তু বছর তিনেকের ছেলেকে ঘরে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন তিনি। আর বাড়ি ফিরতেই তাঁর নজরে আসে শৌচাগারের জল ভরা বালতির মধ্যে পড়ে রয়েছে ছোট্ট রোহন। অনেক চেষ্টা করেও ছেলের জ্ঞান না ফিরলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা শিশুটিকে মৃ*ত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, মৃ*ত্যুর শংসাপত্র (Death Certificate) না থাকায় শিশুটির দেহ কবর দিতে বেশ বেগ পেতে হয় পরিবারকে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সোমবার সকাল গড়িয়ে যায়। এদিকে শিশুর রহস্যজনক মৃ*ত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে খু*ন করা হয়েছে। শিশুটির বাবা তাকে একদম সহ্য করতে পারতেন না। নোনাডাঙায় থাকাকালীন একরত্তি ওই শিশুকে মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দেওয়ার অভিযোগও রয়েছে বাবার বিরুদ্ধে।

অন্যদিকে স্থানীয়দের সঙ্গে একমত মৃ*ত শিশুর দিদাও। সেকারণেই মঙ্গলবার রোহনের দিদা আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপর কবর থেকে শিশুটির দেহ তুলে ময়নাতদন্তের আইনি অনুমতি পাওয়ার পর পুলিশ শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রিপোর্ট হাতে এলেই সমস্ত বিষয়টি পরিষ্কার হবে।

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...