Wednesday, April 8, 2026

টি-২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে গেলেও অনন্য নজির গড়লেন বিরাট কোহলি

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দল হারলেও, অনন্য নজির গড়লেন বিরাট কোহলি। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলতেই রেকর্ড গড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রথম ব্যাটার হিসেবে টি-২০ ফর্ম‍্যাটে চার হাজার রান পূরণ করলেন কোহলি।

এদিন ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে টি-২০ ফর্ম‍্যাটে চার হাজার রান পূরণ করলেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে তিন হাজার রানও কোহলিই পূরণ করেছিলেন। এবার চার হাজারের গণ্ডিও বিরাটই সকলের আগে টপকে গেলেন। তবে ব্রেন্ডন ম্যাকালাম প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম‍্যাটে হাজার এবং দু’হাজার রানের গণ্ডি টপকেছিলেন।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল‍্যান্ড অধিনায়ক জস ব‍াটলার। প্রথমে ব‍্যাট করতে নেমে বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১৬৮ রান করে ভারতীয় দল। জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ইংরেজরা।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে লজ্জার হার ভারতের, কী কী কারণে হারের মুখ দেখল ভারতীয় দল?

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...