Saturday, June 20, 2026

রাতের অন্ধকারে নন্দীগ্রামের শহিদ স্মরণ মঞ্চে আগুন, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

ন্যাক্কারজনক! রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে লুকিয়ে রাতের অন্ধকারে নন্দীগ্রামের শহিদ স্মরণ মঞ্চে আগুন। শুধু তাই নয়, স্থানীয় তৃণমুল কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে ধিক্কার জানিয়ে শুক্রবার সকাল থেকেই তৃণমূলের তরফে নন্দীগ্রামে শুরু হয়েছে আন্দোলন।দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে তৃণমূল কর্মী-সমর্থকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:‘শহিদ দিবস’ : শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভে ফুটছে নন্দীগ্রাম, সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি কুণালের

বৃহস্পতিবার দিনভর শহিদ দিবস পালন নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর চলছিল। সকাল হতেই দেখা যায়, গোকুলনগরে তৃণমূলের তরফে যে শহিদ উদযাপন মঞ্চ তৈরি হয়েছিল, তার একটি অংশ পুড়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই উত্তেজনার পারদ চরমে ওঠে।বিজেপি কর্মীরাই রাতের অন্ধকারে শহিদ মঞ্চে আগুন লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এমনকি রাতে স্থানীয় তৃণমূল কর্মী গোপাল গায়েনকে  মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সারদিন নন্দীগ্রাম শহিদ দিবস নিয়ে রাজনীতির চেষ্টা করেছিল বিজেপি। তাতে কোনও দাগ কাটতে না পেরে রাতের অন্ধকারে তৃণমূলের তৈরি মঞ্চ পোড়ানো হয়েছে ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে তেখালি-নন্দীগ্রাম সড়ক যৌথভাবে অবরোধ করছে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং তৃণমূল। ।যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি।

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...