Monday, June 22, 2026

২০১৪-র টেট পাশদের তালিকা প্রকাশ, সব তথ্য নেই, জানালেন পর্ষদ সভাপতি

Date:

Share post:

শুক্রবার বিকেলে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ২০১৪ সালের ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হলেও তা অসম্পূর্ণ। একই সঙ্গে ২০১৪ সালের টেট-এ ৮২ পেয়েছেন এ রকম সাত হাজারেরও বেশি সংরক্ষিত পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে পর্ষদ। প্রসঙ্গত আদালতের নির্দেশ মেনে ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নামতালিকা আগেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

তালিকা হাতে আসার পর দেখা গিয়েছে, ১ লক্ষ ২৫ হাজার টেট উত্তীর্ণদের যে তালিকা পর্ষদ প্রকাশ করেছে তাতে বেশ কয়েকজন পরীক্ষার্থীর নামের জায়গা ফাঁকা রয়েছে। সংরক্ষিত পরীক্ষার্থীর তালিকায় এক জনেরও নাম নেই, রোল নম্বর,পরীক্ষায় প্রাপ্ত নম্বর রয়েছে তালিকায়। কেন এই অসম্পূর্ণ তালিকা প্রকাশ করল পর্ষদ? এই তালিকাতেও কোনও গরমিল রয়েছে কিনা এখন সেই প্রশ্নই উঠছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল জানিয়েছেন, পর্ষদের হাতে এখনও সব তথ্য না থাকায় এই অসম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। সব তথ্য হাতে আসার পর সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন- “মোদি সরকারের নোটবন্দি সম্পূর্ণ ব্যর্থ”, টুইটে কেন্দ্রকে তোপ অমিতের

Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...