Monday, April 6, 2026

Weather Forecast : রবিবার থেকেই রাজ্যে শীতের আমেজ, বলছে হাওয়া অফিস

Date:

Share post:

রাজ্যে শুরু পারদ পতন। মেঘ রোদের খেলা উত্তরে, মাঝে মাঝে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা কমছে পশ্চিমের (West) জেলাতেও। রবিবার থেকেই রাজ্যে বাড়বে শীত (Winter) মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

মহানগরীতে শীত আসছে, শনিবারের ওয়েদার রিপোর্ট বলছে শহরের তাপমাত্রা এক ডিগ্রি কমেছে। ভোর থেকে হালকা একটা ঠান্ডার শিরশিরানি অনুভব করছে বঙ্গবাসী। আগামী দু’ দিন হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে। সিকিমে হতে পারে তুষারপাত। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে প্রায় গোটা রাজ্যে। ব্যতিক্রম উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা। কলকাতায় (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ২০ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। কিছুটা অপ্রত্যাশিতভাবেই আজ থেকে শীতের উপভোগ করতে পারবে রাজ্যবাসী। কাল আরও নামবে পারদ। শীতের আমেজ ক্রমশ বাড়বে বাংলায়। উত্তরবঙ্গের সমতলের জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত পারদপতন হতে পারে বলে পুর্ভাবাস আলিপুর আবহাওয়া দফতরের। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ও শীতের অনুভূতি ক্রমশ বাড়বে বলি মনে করা হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...