Tuesday, June 23, 2026

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির প্রতিনিধিদল ভারতে

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: তিন দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল। রবিবার সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে ১৫ সদস্যের দলটি পশ্চিমবঙ্গের কলকাতার উদ্দেশে রওনা হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির উপমহাপরিচালক রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসান। সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ ১৪ জন কর্মকর্তা। এর মধ্যে ৪ জন বিশেষ প্রতিনিধিও রয়েছেন।

প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্টের নো ম্যান্স ল্যান্ডে পৌঁছালে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। পরে ভারতের পেট্রাপল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধিদলকে গার্ড অফ অনার দেয়া হয়।

কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেখানকার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অতুল ফুলজেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের কলকাতায় ১৩-১৬ নভেম্বর সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবে।

আরও পড়ুন:হুমায়ূন আহমেদকে স্মরণ: হলুদ রঙের হিমু আড্ডায়

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...