Monday, April 13, 2026

Supreme Court : “কলেজিয়ামের বিচারপতি নিয়োগের প্রক্রিয়া সঠিক”! রিজিজুর মন্তব্যের পাল্টা ললিত

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কলেজিয়াম (Collegium) যেভাবে বিচারপতি (Justice) নিয়োগ করছে সেই পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে। সম্প্রতি এমনই অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী (Central Law Minister) কিরেণ রিজিজু (Kiren Rijiju)। আর সেই মন্তব্যের রেশ টেনেই এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত (U U Lalit)। সুপ্রিম কোর্টের কলেজিয়াম যেভাবে বিচারপতি নিয়োগ করছে সেই পদ্ধতি একেবারে সঠিক বলেই মনে করেন ললিত।

কলেজিয়াম যে পদ্ধতিতে বিচারপতি নিয়োগ করছে তা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। রবিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে দেশের শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি জানান, কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সমস্ত দিক খতিয়ে দেখা হয়। পুরো বিষয়টাই সম্পূর্ণ ভারসাম্য রেখেই করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে জানায় শীর্ষ আদালত নিয়োগের জন্য যে সমস্ত বিচারপতিদের নাম প্রস্তাব করেছে তা দিনের পর দিন ঝুলিয়ে রাখছে সরকার। এর ফলে ব্যহত হচ্ছে সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ কাজকর্ম।

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু আরও অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষের সুপ্রিম কোর্টের কলেজিয়াম পদ্ধতি নিয়ে অসন্তোষ রয়েছে। তিনি জানিয়েছেন, বিচারপতি নিয়োগের কাজটা কেন্দ্র্রের হাতে থাকাই উচিত।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...