Saturday, April 4, 2026

‘দাবাং দ্য ট্যুর’ নিয়ে জানুয়ারিতেই কলকাতা আসছেন সাল্লু মিঁয়া, সঙ্গী সোনাক্ষী-জ্যাকলিন-প্রভু দেবা

Date:

Share post:

মাঝে কেটে গিয়েছে ১৩ বছর। ফের কলকাতা কাঁপাতে আসছেন ভাইজান। আগামী জানুয়ারিতেই তিলোত্তমায় আসছেন সলমন খান (Salman Khan)। ‘দাবাং দ্য ট্যুর রিলোডেড কলকাতা’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডিজ, প্রভু দেবা, আয়ুশ শর্মা, গুরু রান্ধাওয়ারা-সহ অনেকে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের ঘোষণা করেন সল্লু মিঁয়া।

আগামী ২০ জানুয়ারি নিউটাউনের ইকোপার্কে এই অনুষ্ঠান হবে। উদ্য়োক্তা ‘হোয়াটস ইন দ্য় নেম’। ১৯ জানুয়ারি কলকাতায় (Kolkata) আসছেন সলমন। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন ভাইজান। এরপর রাতভর রিহার্স্যাল এবং ২০ তারিখ স্টেজ পারফরমেন্স। গত মাসেই সোহেল খান এবং সলমনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শেরা কলকাতায় এসে হোটেল থেকে অনুষ্ঠানস্থল- সব ব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছেন।

সলমন খান এখন Y+ ক্যাটাগরির নিরাপত্তা পান। এবছর জুনে সলমন ও তাঁর বাবা সেলিম খানকে প্রাণনাশের হুমকি চিঠি পাঠানো হয়। তারপর থেকেই তাঁর নিরাপত্তা জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। কলকাতায় সেই তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের স্পেশ্যাল টিম।

১৩ বছর আগে ২০০৯-এ ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে কলকাতায় একটি প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। সলমনের মাঠে আসতেই তাঁকে ঘিরে ধরে উৎসাহী জনতা। নিরাপত্তার কারণে হোটেলে ফিরে যেতে বাধ্য হন সলমন, বাতিল হয় ম্যাচ। সেই কারণে এবার নিরাপত্তায় কোনও খমতি রাখতে চাইছে না উদ্যোক্তারা।

আরও পড়ুন- বীরবাহাকে কুরুচিকর মন্তব্য শুভেন্দুর, প্রতিবাদে সরব তৃণমূলের আদিবাসী নেতৃত্ব

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...