Wednesday, June 24, 2026

ভারতীয় দলের উন্নতি নিয়ে কী বললেন কুম্বলে?

Date:

Share post:

টি-২০ বিশ্বকপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। ইংল‍্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এরপর থেকে দলের পারফরম্যান্স নিয়ে চলছে কাঁটাছেড়া। বিশেষ মন্তব্য দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা। আর এবার ভারতীয় দল নিয়ে মুখ খুললেন অনিল কুম্বলে। এক সাক্ষাৎকারে কুম্বলে বলেন, টি-২০-র জন্য ছোট ফর্ম‍্যাটে বিশেষজ্ঞ ক্রিকেটারদের খেলাতে হবে।

এদিন এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন কোচ বলেন,” দলকে দুটো ভাগে ভাগ করে দিতে হবে। টি-২০ জন্য ছোট ফর্ম‍্যাটে বিশেষজ্ঞ ক্রিকেটারদের খেলাতে হবে। তা হলে ক্রিকেটাররাও নিজেদের ভূমিকা সম্পর্কে নিশ্চিত হবে।”

এখানেই না থেমে কুম্বলে বলেন,” ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে দেখে ভারতের শেখা উচিত। ওরা যে ভাবে টি-২০ অলরাউন্ডারদের উপর জোর দিয়েছে সেটা ভারতেরও করা উচিত। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সাত নম্বরে ব্যাট করতে নামছে। অত নীচে ওর মানের ব্যাটার অন্য কোনও দলে নেই। মার্কাস স্টোইনিসও অস্ট্রেলিয়ার হয়ে ছ’নম্বরে নামে। এরকম দল ভারতকেও তৈরি করতে হবে। অলরাউন্ডারের দিকে নজর দিতে হবে। আমার মনে হয় ভবিষ্যতে সব দলকেই এটা করতেই হবে। আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ ক্রিকেটারদের খেলাতে হবে। ইংল্যান্ড ইতিমধ্যেই সেই কাজ অনেকটা করে ফেলেছে। তার ফল তারা পাচ্ছে। বাকি দলগুলিকেও ওদের দেখে শিখতে হবে।”

তবে দল ভাগ করার উপদেশ দিলেও, অধিনায়ক বা কোচ বদলের কথায় পক্ষপাতী নন কুম্বলে। এই নিয়ে তিনি বলেন,” আমি জানি না অধিনায়ক বা কোচ বদলের কোনও দরকার রয়েছে কি না। এটা নির্ভর করছে দলে কোন ক্রিকেটাররা রয়েছে তার উপর। সেই ক্রিকেটারদের দেখে ঠিক করতে হবে, নেতৃত্বের দায়িত্ব কাকে দিতে হবে।”

আরও পড়ুন:বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরানো হয়েছে সৌরভকে! জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...