Friday, April 3, 2026

বিলিংসের পর এবার কেকেআর ছাড়লেন কামিন্স

Date:

Share post:

একের পর এক বিদেশি ক্রিকেটার নাম তুলে নিচ্ছেন আইপিএল থেকে। স‍্যাম বিলিংসের পর এবার কলকাতা নাইট রাইডার্স থেকে নাম তুলে নিলেন প‍্যাট কামিন্স। এদিন এমনটাই টুইট করে জানালেন কামিন্স। ৭ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কামিন্সকে কিনেছিল কেকেআর। কিন্তু আগামী বছরের আইপিএলে তিনি খেলবেন না। ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষকে।

মঙ্গলবার টুইট করে কামিন্স লেখেন, “পরের বছর আইপিএলে খেলব না। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। আগামী এক বছর দেশের জার্সিতে প্রচুর টেস্ট এবং এক দিনের ম্যাচ রয়েছে। সেই কারণে অ্যাশেজ এবং বিশ্বকাপের আগে একটু বিশ্রাম নিতে চাই।” দ্বিতীয় টুইটে তিনি লিখেছেন,” পরিস্থিতিটা বোঝার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ। দারুণ একটা দল। আশা করছি দ্রুত নাইট শিবিরে ফিরতে পারবো।”

২০২৩ সালে জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। সেই দলকে নেতৃত্ব দেবেন কামিন্স। এরপর অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। এর মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার। কারণ তারা পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে।

২০২২ আইপিএলে নাইটদের হয়ে পাঁচ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন কামিন্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।

আরও পড়ুন:সামনেই বিশ্বকাপ, একনজের দেখে নেওয়া যাক মহাযুদ্ধ দেখতে আসা সমর্থকদের জন‍্য কী কী বিধিনিষেধ রাখল কাতার প্রশাসন

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...