Monday, April 6, 2026

বিচ্ছেদের জল্পনার মাঝেই সানিয়াকে জন্মদিনে বিশেষ বার্তা শোয়েবের

Date:

Share post:

তাদের বিচ্ছেদের মাঝেই গল্পে হঠাৎ নতুন মোর। পাকিস্তানের একাধিক রিপোর্ট অনুযায়ী বিবাহবিচ্ছেদ হতে চলেছে সানিয়া মির্জা-শোয়েব মালিকের। কিন্তু তারই মাঝে সব জল্পনা উড়িয়ে স্ত্রী সানিয়া মির্জার জন্মদিনে বিশেষ বার্তা শোয়েব মালিকের। শুভেচ্ছা বার্তায় শোয়েব লেখেন,শুভ জন্মদিন সানিয়া মির্জা।

আজ ১৫ নভেম্বর। ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার জন্মদিন। আজ ৩৬তম বছরে পা দিলেন সানিয়া। ভারতীয় টেনিস তারকাকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বামী শোয়েব। পাক ক্রিকেটার টুইটারে লিখেছেন, “সানিয়া, শুভ জন্মদিন। তোমার জীবন সুখে ভরে উঠুক। সুস্বাস্থ্যের অধিকারী হও, এই কামনা করি। আজকের দিনটা দারুণ ভাবে উপভোগ করো।”

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিচ্ছেদের খবর। তাঁদের সম্পর্ক ভাঙার পিছনে রয়েছে নাকি তৃতীয় ব্যক্তি। যিনি কিনা পাকিস্তানের মডেল তথা অভিনেত্রী আয়েশা ওমর। পাকিস্তানের একাধিক রিপোর্ট অনুযায়ী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেট তারকা। নিজের দেশেরই মডেল ও অভিনেত্রী আয়েশা ওমরকেই নাকি মন দিয়ে ফেলেছেন। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জল্পনা। আর তারই মাঝে সানিয়ার জন্মদিনে বিশেষ বার্তা শোয়েবের।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...