Monday, April 6, 2026

অবশেষে খোঁজ মিলল আসল সুজনের, ফোনের ‘গুঁতোয়’ বিরক্ত টেট উত্তীর্ণ

Date:

Share post:

২০১৪ সালের টেট উত্তীর্ণ(TET Pass) প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ(West Bengal board of primary Education)। সেখানে দেখা গিয়েছিল রাজ্যের প্রথম সারির রাজনীতিবিদদের নাম। নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যেপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিত শাহ, সুজন চক্রবর্তীদের(Sujon Chakraborty)। যা নিয়ে শুরু হয় বিতর্ক। এই তালিকায় থাকা সুজন চক্রবর্তীর খোঁজ মিলল এবার। তবে রাজনীতিবিদ সুজন আর এই সুজনের মধ্যে ফারাক অনেক। মধ্যবিত্ত পরিবারের সন্তান টেট উত্তীর্ণ সুজনের খোঁজ মিলতেই জানা গেল নাম জটিলতায় প্রতিদিন ফোনের পর ফোন আসছে তাঁর কাছে।

টেট উত্তীর্ণ এই সুজন চক্রবর্তী হাবরার কামারথুবার বাসিন্দা। সুজন আসল না নকল যাচাই করতে গত দু’দিন ধরে দিনে রাতে যখন তখন ফোন আসছে তার কাছে। দিনে পঞ্চাশ থেকে ৬০টি করে ফোন আসছে গত কয়েকদিনে। এই পরিস্থিতিতে বেজায় সমস্যায় পড়েছে গোটা পরিবার। অনেকেই এখন তাঁকে ভাবছেন তিনি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং তাঁর নামই টেট তালিকায় রয়েছে। ইতিমধ্যে বহু সাংবাদিকের ফোন এসেছে। শিক্ষা দফতরের থেকেও বিষয়টি নিশ্চিত করার জন্য ফোন করা হয়েছিল বলে জানান সুজনবাবু। গত কয়েকদিনে সাধারণ জীবন অনেকটাই বিশৃঙ্খলার মধ্যে পড়েছে এই নামবিভ্রাটের কারণে। এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আবেদন জানিয়েছেন আর যেন তাঁকে বিরক্ত না করা হয়।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...