Tuesday, June 23, 2026

Iran : হিজাব বিরোধী আন্দোলনে বন্দুকবাজের হামলা, শিশুসহ মৃ*ত ৯

Date:

Share post:

ইরানে (Iran) হিজাব বিরোধী (Hijab protest) বিক্ষোভে আচমকাই বন্দুকবাজের হামলা। দুই শিশুসহ ৯ জনের মৃ*ত্যু হয়েছে বলে জানা গেছে। হিজাব বিরোধী আন্দোলনে যোগদানকারীদের বিরুদ্ধে তীব্র দমননীতি নিয়েছে ইরানের কট্টরপন্থী মৌলবাদী প্রশাসন। প্রতিবাদ দমনে এবার বিক্ষোভে অংশ নেওয়া প্রতিবাদীদের মৃ*ত্যুদণ্ডের (Death Penalty) নির্দেশ দিয়েছে ইরানের প্রশাসন। কিন্তু এতে ভয় না পেয়ে উল্টে প্রতিদিনই বিপুল সংখ্যায় সাধারণ মানুষ রাস্তায় নেমে সুর চড়াচ্ছেন সরকারের বিরুদ্ধে।

অন্যান্য দিনের মতোই হিজাব বিরোধী বিক্ষোভ কর্মসূচি নিয়ে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। ইজেহ শহরের একটি প্রতিবাদ মিছিলে আচমকাই ঢুকে পড়েন এক বাইক আরোহী। হঠাৎ সে গু*লি চালাতে শুরু করলে ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় পাঁচ বি*ক্ষোভকারীর। এই ঘটনার তিন ঘণ্টার মধ্যেই ইরানের আরোও একটি শহর ইসফাহানেও (Isfahan) শুরু হয় হামলা আক্রমণ। তৎক্ষণাৎ মৃ*ত্যু হয় বেশ কয়েকজনের। দুটি শহর মিলিয়ে মৃ*তের সংখ্যা পৌছেছে ৯-তে। ঘটনায় আটক করা হয়েছে তিন হামলাকারীকে। বাকিদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই এই হামলার নেপথ্যে স*ন্ত্রাসবাদীদের (Terrorist) যোগ আছে বলে জানিয়েছে ইরানের প্রশাসন (Iran Government)।ইতিমধ্যেই তিনজন হামলাকারীকে আটক করা হয়েছে।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...