Monday, April 6, 2026

সুখবর! শীঘ্রই জোকা-তারাতলা রুটে ছুটবে মেট্রো

Date:

Share post:

প্রতীক্ষার অবসান! অবশেষে জোকা-তারাতলা মেট্রোর চূড়ান্ত ছাড়পত্র দিল রেলওয়ে সেফটি কমিশন। আগামী তিন মাসের মধ্যে এই মেট্রো পরিষেবা শুরু করা যেতে পারে বলে খবর। অর্থ্যাৎ নয়া রুটে খুব শীঘ্রই শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা।

আরও পড়ুন:বৃহস্পতিবার থেকে ট্রায়াল, পুজোর আগেই চালু জোকা- তারাতলা মেট্রো !

গত ১০ নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস জোকা-তারাতলা মেট্রো রুটের চূড়ান্ত ইন্সপেকশনে আসেন।জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট ৬টি স্টেশন পরিদর্শন করেন তিনি ও তাঁর টিম। মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল, প্ল্যাটফর্ম, রেলপথ-সহ মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। তার পরই ওই রুটে মেট্রো পরিষেবা চালুর ব্যাপারে ছাড়পত্র দেওয়া হল।

ওই রুটে মোট ছ’টি স্টেশনকে নিয়ে প্রথম পর্যায়ে পরিষেবা শুরু করতে উদ্যোগী হচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। ওই ছ’টি স্টেশন হল- জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।সূত্রের খবর, ওই লাইনে আপাতত একটি করেই ট্রেন চলবে। একটি ট্রেন প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে অন্য প্রান্তে পৌঁছনোর পরে আবার সেই ট্রেন উল্টোমুখে ফিরে আসবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...