Saturday, April 4, 2026

অনুপ্রবেশের ছক বানচাল! নিয়ন্ত্রণ রেখায় সেনা-জ*ঙ্গি গু*লির লড়াইয়ে খতম ১   

Date:

Share post:

জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) নিয়ন্ত্রণ রেখায় (LOC) পাক জ*ঙ্গি অনুপ্রবেশের (Intrusion) চেষ্টা ফের বানচাল করে দিল ভারতীয় সেনা (Indian Army)। পাশাপাশি সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ এক জঙ্গি। শনিবার ভোররাতে কাশ্মীরের রাজৌরি (Rajouri) জেলায় ঘটনাটি ঘটে বলে ভারতীয় সেনা সূত্রে খবর।

নওশেরা সেক্টরের (Naushera Sector) কালাল এলাকায় পাক অধিকৃত কাশ্মীর থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। তবে সীমান্তে দায়িত্বে থাকা কর্তব্যরত জওয়ানরা জঙ্গিদের দেখতে পেলেই গু*লি চালাতে শুরু করে। আর জওয়ানদের ছোঁড়া গুলিতেই খতম হয় এক জ*ঙ্গি। তবে এখনও এলাকায় একাধিক জ*ঙ্গি লুকিয়ে থাকার সন্দেহে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি (Search Operation)। শনিবার সকাল থেকেই পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

প্রতিবছরই শীতকালে নাশকতা চালানোর উদ্দেশ্যে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে জঙ্গিরা। এবারেও তার ব্যতিক্রম হল না। কিন্তু ভারতীয় সেনার কড়া নজরদারিতে সেই ছক পুরোপুরি বানচাল হয়ে গেল।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...