Thursday, June 25, 2026

ফুটবল নয়, কাতারে দাবার লড়াইয়ে বিশ্বকাপ অভিযান শুরু মেসি-রোনাল্ডোর

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। কাতারে পর্দা উঠতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। তারই মাঝে কিছুক্ষণের জন্য গোটা বিশ্বের নজর কাড়ল একটি দাবা খেলার আসর।

আরও পড়ুন:বিশ্বকাপে নামার আগে চর্চায় আর্জেন্তিনা দল, মেসিদের জন্য কাতারে ন’শো কেজি মাংস

সকলের চোখ সেদিকে যাওয়াটাই স্বাভাবিক। দাবা বোর্ডের একে অপরের দিকে বসে আছেন বিশ্ব ফুটবলের দুই বরপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। গল্প মনে হলেও এটাই সত্যি।

দাবার আসরে শুধু একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, সেই খেলার ছবি শনিবার রাতে প্রায় একই সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দুই তারকাই। যে ছবি দেখে মুগ্ধ গোটা ফুটবল বিশ্বে মেসি-রোনাল্ডোর অগুনিত ভক্ত।

ছবিতে দেখা যাচ্ছে মেসি ও রোনাল্ডো মুখোমুখি বসে আছেন। পর্তুগিজ তারকার হাত মাথায় এবং আর্জেন্টাইন স্টারের হাত গালে। দুজনেই চিন্তামগ্ন, দাবা খেলছেন। তবে খেলাটা কোনও দাবার বোর্ডে হচ্ছে মনে হলেও, সেটি কিন্তু দাবার বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের ওপর। ছবি দেখে মনে হচ্ছে, দুজনেই গভীর চালের ভাবনায় মগ্ন।

আসলে এটা বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার জন্য তোলা জন্য ছবি। লুই ভিতোঁ মূলত তাদের চামড়ার তৈরি ব্যাগ, জুতো, অলঙ্কার ও অন্যান্য সামগ্রীর জন্য বিশ্বজুড়ে খ্যাত। ফ্যাশন হাউজটি এর আগেও পেলে-মারাদোনা-জিনেদিন জিদানকে একসঙ্গে নিয়ে বিজ্ঞাপন বানিয়ে চমকে দিয়েছিল।

মেসি-রোনাল্ডোকে মডেল বানিয়ে এই ছবিটি তুলেছেন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতজ, যিনি প্রয়াত এলিজাবেথ, জন লেলন, ডেমি মুর, জনি ডেপ, লেডি গাগা, সেরেনা উলিয়ামসের মতো বিখ্যাত মানুষদের ছবি তুলে বিভিন্ন পুরস্কার জিতেছেন। রোনালদো ও মেসি দুজনেই এই ছবিটি নিজেদের ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “জয় হচ্ছে একটি মানসিক অবস্থা।”

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে যাওয়া এই ছবিটিকে ফুটবল বিশ্লেষকরা বছরের সবচেয়ে আইকনিক ছবি হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ বলছেন, এটা শতাব্দীর সেরা ছবিও হতে পারে!

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...