Friday, June 26, 2026

ধুয়ে মুছে সাফ রাম-বাম জোট, মহিষাদল সমবায়ে জয়ী তৃণমূল

Date:

Share post:

কাজে এলো না বাম-বিজেপির (Left-BJP) আঁতাঁত। ধুয়ে মুছে সাফ রাম-বাম জোট। রবিবার মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী তৃণমূল (TMC)। পরপর একাধিক সমবায় নির্বাচনে এই জোট ধরাশায়ী হওয়ায় এখন জোটের ভবিষ্যত নিয়েই সন্দিহান খোদ রাম-বাম নেতারা।

তৃণমূলকে হারাতে পঞ্চায়েতে রাম-বাম জোটের মডেল নিয়েও চিন্তা ভাবনা চলছিল। কিন্তু প্রথমে পাঁশকুড়া তারপর এদিন মহিষাদলের ফলাফলে বড়সড় ধাক্কা খেয়ে এখন এই ফর্মুলা আর কাজে আসবে কিনা তাই নিয়ে চিন্তায় দুই শিবির। রাধাকৃষ্ণ সমবায় সমিতির নির্বাচনে ৭৬টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। বিজেপি ও সিপিআইএম (CPIM) মিলে ৭৫টি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু এদিন ফল প্রকাশিত হতেই দেখা গেল নন্দকুমার মডেল ডাহা ফেল। ৭৬টির মধ্যে ৬৮টি আসন জিতে সমবায় দখল করল তৃণমূল। জোটের কপালে জুটল মাত্র আটটি আসন।

জয়ের পর তৃণমূল সমর্থকরা সবুজ আবির মেখে উল্লাশে মাতলেন। এই জয় নিয়ে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) বলেন, রাম-বামের এই জোটকে মানুষ আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দিয়েছে। মানুষের কাছে এরা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। লোকসভা ভোটেও এই জোট অন্তর্ঘাত করার চেষ্টা করেছিল। সেখানে সিপিআইএম-বিজেপিকে তাঁদের ভোট বিক্রি করেছিল। কিন্তু বিজেপির মতো দলের সঙ্গে বামেদের এই অনৈতিক জোটকে ভালোভাবে নেয়নি, মহিষাদলের ফলাফল সেটাই প্রমাণ করল।

এই জয়ের পর তৃণমূল মুখপাত্র বলেন, ওরা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। একে ওকে ধরাধরি দু’একটা আসন জেতার চেষ্টা করছিল। এখন ওদের মুখোশ খুলে গিয়েছে। মানুষ ওঁদের উচিত শিক্ষা দিচ্ছে। মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এককভাবে এঁটে উঠতে না পেরে, বাম, বিজেপি ও কংগ্রেস এখানে হাত মিলিয়েছিল। কিন্তু বাংলার মতো পূর্ব মেদিনীপুরের মানুষও দুই দলের মুখোশ খুলে দিয়েছে।

আরও পড়ুন- ভারত-৭৫এ আমরা রাজনৈতিক স্বাধীনতাও সেভাবে পেয়েছি কি না, সন্দীহান গোপালকৃষ্ণ গান্ধী

 

 

 

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...