Monday, April 6, 2026

বুধে শপথ, মঙ্গলেই সস্ত্রীক কলকাতায় পৌঁছলেন রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস

Date:

Share post:

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভি আনন্দ বোস।বুধবারই শপথ বাক্য পাঠ করবেন তিনি। তার আগে মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন সিভি আনন্দ বোস।আজ নয়া রাজ্যপালকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের ডিজিপি। রাজ্যের তরফে বিমানবন্দরেই তাঁকে ‘গার্ড অফ অনার’ জানানো হয়। বিমানবন্দর থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশে রওনা হন তিনি।

আরও পড়ুন:লা গণেশনকে সরিয়ে এবার বাংলার রাজ্যপাল হতে চলেছেন মোদি ঘনিষ্ঠ সি ভি আনন্দ বোস

মঙ্গলবার সকাল ৯টার কিছু পরে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছন রাজ্যের নয়া রাজ্যপাল আনন্দ বোস। বুধবার তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। যদি কোনও কারণে প্রধান বিচারপতি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে সবথেকে সিনিয়র বিচারপতি যিনি থাকবেন, তিনি শপথবাক্য পাঠ করাবেন। জানা গিয়েছে, শপথের পর দুই একদিন কলকাতায় থাকবেন তিনি। তারপর আবার দিল্লি ফেরার কথা রয়েছে তাঁর।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশ করা হয়েছিল সিভি আনন্দ বোসের নিয়োগের চিঠি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ সাক্ষরিত সেই চিঠিতে স্পষ্ট লেখা ছিল, ‘‘সি ভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেই দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে।’’ সেই নোটিসের ঠিক পাঁচ দিনের মাথায় দায়িত্ব নিতে কলকাতায় এসে পৌঁছলেন আনন্দ। বিমানবন্দরে উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান ফিরহাদ হাকিম।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...