Sunday, April 5, 2026

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলার জামাই অমিতাভ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শহরে শুরু হতে চলেছে সিনেমার (Cinema) সব থেকে বড় সেলিব্রেশন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival )। চলতি বছরে ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে KIFF চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে এবার হৈ হৈ করে চলচ্চিত্র উৎসবের (KIFF) আনন্দে মাতবেন শহরবাসী। বৃহস্পতিবার বিধানসভায় (Assembly) অধিবেশন চলাকালীন এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকার কথা নিজের মুখেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান এ বছর উদ্বোধনে হাজির থাকছেন বাংলার জামাই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

রুপোলি সিনেমা এবার শহরে দেবে পা, অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। ডিসেম্বরের মধ্যে লগ্নেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) সূচনা হতে চলেছে। এবারের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সস্ত্রীক বাংলার জামাই বিগ বি। যদিও বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান (Shahrukh Khan) থাকছেন কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গত বার উৎসবের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব সামলেছেন পরিচালক-প্রযোজক তথা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সেই পদেও তিনিই ফের থাকবেন নাকি নতুন কোন নাম ঘোষনা হবে সে বিষয়টা এখনই খোলসা করে কিছু বলা হয়নি। তবে গত কয়েকবছর শারীরিক অসুস্থতার কারণে KIFF এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অমিতাভ বচ্চন। কিন্তু এবার তিনি আসবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসবের (KIFF) সব বিভাগের জন্য ছবি জমা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...