Friday, June 26, 2026

নেইমারদের হয়ে গলা ফাটাতে ব্রাজিলের পতাকা গায়ে জড়িয়ে কাতার গেলেন মদন

Date:

Share post:

ফুটবল ও ব্রাজিলের টানে কাতার বিশ্বকাপের শুরু থেকেই তাঁর দোহায় উড়ে যাওয়ার কথা। প্রথমে ঠিক ছিল, ২১ তারিখ কাতার পাড়ি দেবেন মদন। কিন্তু ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া বিধানসভার শীতকালীন অধিবেশনে উপস্থিত থাকার জন্য মদন মিত্রকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দিদির কথা উপেক্ষা করতে পারেননি অনুগত মদন।

পরিবর্তিত পরিস্থিতিতে ২৪ তারিখ কাতার যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের সাক্ষী থাকতে আজ, বৃহস্পতিবার ভোরের বিমানে কাতার উড়ে যান কামারহাটির তৃণমূল বিধায়ক।

আদ্যোপান্ত ব্রাজিল সমর্থক মদন মিত্র ব্রাজিলের একটি পতাকাকে একেবারে গায়ে জড়িয়ে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করেন। ব্রাজিলের খেলায় নেইমারদের হয়ে গলা ফাটাতে দেখা যেতে পারে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। জানা গিয়েছে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে থাকতে পারেন তিনি।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...