Saturday, April 4, 2026

তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া

Date:

Share post:

শনিবার বিশ্বকাপের প্রথম ম‍্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। এই জয়ে ফলে শেষ ষোলোয় যাওয়া আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। মরণ-বাঁচন ম্যাচে অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে উত্তীর্ণ হলেন মিচেল ডিউক। তাঁর দুরন্ত গোলেই ‘গ্রুপ ডি’র ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। প্রথম ম‍্যাচে ফ্রান্সের কাছে চার গোল হজম করেছিল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াল তারা।

প্রথম থেকেই আক্রমণ চালায় অস্ট্রেলিয়া। পাসের বন্যায় তিউনিসিয়াকে বিভ্রান্ত করে দেয় অস্ট্রেলিয়া। প্রতি মুহূর্তে প্রতিপক্ষকে চাপে রাখছিল তারা। তার মধ্যে থেকেই মাঝে সাঝে তিউনিসিয়ার এক আধটা প্রতি আক্রমণ ছিল। তবে এরই মধ‍্যে ম‍্যাচের ২৩ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে ১-০ গোল এগিয়ে দেন মিচেল ডিউক। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি অস্ট্রেলিয়া। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় তিউনিসিয়া। একের পর এক আক্রমণ চালায় তারা। তবে অস্ট্রেলিয়ার ডিফেন্স ভেঙে গোল করতে ব‍্যর্থ হয় তারা।

আরও পড়ুন:জামশেদপুরের বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ, সমর্থকদের পাশে থাকতে বললেন জর্ডান

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...