Wednesday, June 24, 2026

জামশেদপুরের বিরুদ্ধে জিততে মরিয়া লাল-হলুদ, সমর্থকদের পাশে থাকতে বললেন জর্ডান

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। রবিবার লাল-হলুদের প্রতিপক্ষ জামশেদপুর এফসির। এই ম‍্যাচ জিততে মরিয়া স্টিফেন কনস্ট‍্যাইন্টাইনের দল। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে তৈরি অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডান ও’ ডোহার্টি। জামশেদপুর পৌঁছে এমনটাই জানালেন তিনি।

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ নিয়ে জর্ডান বলেন,”ওরা ম‍্যাচ জেতার চেষ্টা করবে। অ্যাওয়ে ম্যাচ সব সময় কঠিন। আমি কঠিন ম্যাচ আশা করছি। তবে আমরা যদি নিজেদের উপর নজর রাখি, আমরা কাজটা হাসিল করে আনতে পারব।জামশেদপুরের কিছু চোট-আঘাতের সমস্যা রয়েছে, তবে প্রতিটি দলের এই সমস্যা রয়েছে। ওদের দলে যথেষ্ট গভীরতা রয়েছে। ওদের হাতে অপশন রয়েছে চোট পাওয়া খেলোয়াড়দের পরিবর্তন করার এবং কাজটি সারার।”

ওড়িশার বিরুদ্ধে এগিয়েও থেকেও হার, এই নিয়ে জর্ডান বলেন, “এরকম একটি হার থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। আমার মনে হয় আমরা ওড়িশার বিরুদ্ধে সেরাটা খেলতে পারিনি। আমরা নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে নামার চেষ্টা করব।”

বার বার ব‍্যর্থ দল। তবে সমর্থকরা যে দলের অক্সিজেন, সেটা ভালো জানেন জর্ডান। শেষে ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশে জর্ডান বলেন, “আমরা অনেক বেশি শক্তি পাই যখন সমর্থকদের আমাদের সঙ্গে থাকে, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে। আমাদের সমর্থকরা অনেক বেশি লড়াকু, যা আমাদের ম্যাচে সাহায্য করে। আমরা মাঠে যেরকম খেলা খেলি, আমাদের সমর্থকরা মাঠের বাইরে আর এক রকম খেলা খেলেন। আমার সব সময় মনে হয় ওরা আমাদের জন্য দারুণ কাজ করছেন।”

আরও পড়ুন:ফের বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ছেঁটে ফেলা হল বিরাটদের এই কোচকে

 

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...