Friday, June 26, 2026

সুপ্রিম কোর্টে সংবিধান দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

২৬  নভেম্বর ভারতের সংবিধান দিবস (Constitution Day of India)। সেই উপলক্ষে সুপ্রিম কোর্টে (Supreme court) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর সকাল দশটা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Dhananjaya Yashwant Chandrachud)। সংবিধান দিবসে রাষ্ট্রপতি ভবন থেকে বার্তা দেবেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

পাশাপাশি পশ্চিমবঙ্গেও সংবিধান দিবসের অনুষ্ঠান পালিত হবে। বিধানসভার এই অনুষ্ঠানে থাকছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য শুক্রবারই সংবিধান দিবসের প্রাক্কালে বিধানসভায় এই দিনটির মাহাত্ম্য উল্লেখ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল বিধানসভার অনুষ্ঠানে সব বিরোধীদের উপস্থিতি আশা করেছিলেন মুখ্যমন্ত্রী বলে তাঁর বক্তব্যে জানিয়েছিলেন। এরপর আজ শনিবার সংবিধান দিবসের দিন বিধানসভায় শুভেন্দু অধিকারীর যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা।

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...