Saturday, March 28, 2026

বিশ্বকাপে জয়ে ফিরল আর্জেন্তিনা, মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতল মেসির দল, গোল পেলেন লিও

Date:

Share post:

প্রথম ম‍্যাচে হারের পর দ্বিতীয় ম‍্যাচ মেক্সিকোর বিরুদ্ধে দুরন্ত জয় পেল আর্জেন্তিনা। এদিন মেক্সিকোকে ২-০ গোলে হারাল লিওনেল মেসির দল। আর্জেন্তাইনদের হয়ে গোল মেসি এবং ফের্নান্দেসের। এই জয়ের ফলে শেষ ষোলোর রাস্তা বাঁচিয়ে রাখল মেসির আর্জেন্তিনা।

ম‍্যাচে এদিন শুরুতে বেশ চনমনে লাগে আর্জেন্তিনাকে। একের পর এক আক্রমণে যায় তারা। তবে ম‍্যাচের বয়স ২০ পার হতেই খেলায় ফেরে মেক্সিকো। দু’বার গোলের কাছাকাছি পৌঁছে যায় তারা। প্রেসিং ফুটবল খেলতে শুরু করে মেক্সিকো। বল পেলেই উঠে যায় আক্রমণে। আক্রমণে ঝাপায় নীল-সাদার দল। তবে এরই মধ‍্যে বক্সের কিছুটা দূরে কোনাকুনি জায়গায় রদ্রিগোকে ফাউল করে। ফ্রিকিক নিলেন মেসি। সরাসরি গোলে রাখার চেষ্টা করেছিলেন লিও, তবে বাঁচিয়ে দেন ওচোয়া। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ৫০ মিনিটে নিজের জায়গা থেকে ফ্রিকিক পান মেসি। তবে সেই সুযোগ নষ্ট করেন লিও। এরপর ফের আক্রমণে ঝাপায় আর্জেন্তিনা। যার ফলে ম‍্যাচের ৬৪ মিনিটে গোল করেন নীল-সাদার দলকে ১-০ গোলে এগিয়ে দেন সেই মেসি। ডানদিক থেকে ডি মারিয়া পাস দেন মেসিকে। বাঁ পায়ের মেসির গড়ানো শট গোলরক্ষক ওচোয়াকে পরাস্ত করে জালে বল জড়ান লিও। এই গোলের পরই অনন্য রেকর্ড গড়েন মেসি। ছুঁয়ে ফেললেন মারাদোনাকে। বিশ্বকাপে ২১ ম‍্যাচে ৮ গোল করলেন মেসি। সমসংখ‍‍্যক ২১ ম‍্যাচে ৮ গোল মারাদোনারও। গোল পাওয়ায় পর একের পর এক আক্রমণে যায় আর্জেন্তিনা। যার ফলে ৮৭ মিনিটে নীল-সাদার দলকে গোল করে এগিয়ে দেন পরিবর্তে নামা ফের্নান্দেস।

আরও পড়ুন:ডেনমার্ককে ২-১ গোলে হারাল ফ্রান্স, জোড়া গোল এমবাপের

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...