Sunday, March 15, 2026

নির্বাচনের আগেই গুজরাটে সহকর্মীর ছোড়া গুলিতে নিহত আধাসামরিক বাহিনীর ২ জওয়ান

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন । জোড়কদমে চলছে প্রচার অভিযান। তার ঠিক আগেই ভোটমুখী গুজরাটে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে চলল এলোপাথাড়ি গুলি। সহকর্মীর ছোড়া গুলিতে দু’জন জওয়ান নিহত হয়েছেন বলে খবর। আহত আরও দু’জন।

আরও পড়ুন:ভারত-বাংলাদেশ সীমান্তে নিজেদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত দুই BSF জওয়ান

ভোটমুখী গুজরাটে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তেমনই একটি ক্যাম্পে শনিবার রাতে গুলি চলে।জানা গেছে, সহকর্মীদের সঙ্গে বচসার জেরেই এই গুলি ছোড়ার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের খবর, গুলি চালানোর সময় কেউই কর্তব্যরত অবস্থায় ছিলেন না। কেনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের কয়েক জনের মধ্যে ঝামেলা হয়। সেই থেকেই গুলি চলে।

পুলিশ জানিয়েছে, ছে ভোটের কাজের জন্য পোরবন্দরের কাছে মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন থেকে আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছিল। ঘাতক জওয়ানের নাম কনস্টেবল এস ইনাউচা সিংহ। একে ৪৭ রাইফেল দিয়ে তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ। তাঁর গুলিতে যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, থোইবা সিংহ এবং জিতেন্দ্র সিংহ। গুলিতে দুই জওয়ান আহত হয়েছেন। তাঁরা হলেন কনস্টেবল চোরাজিৎ এবং রোহিকানা। প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা। তাঁদের এক জনের পেটে এবং অন্য জনের পায়ে গুলি লেগেছে। প্রাথমিক ভাবে তাঁদের পোরবন্দর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের নিয়ে যাওয়া হয় জামনগরের একটি হাসপাতালে।

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...