Sunday, April 5, 2026

নিম্নমুখী তাপমাত্রার পারদ! জাঁকিয়ে শীত কবে?

Date:

Share post:

হাড়কাঁপানো ঠান্ডা এখনও পড়েনি। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তুরে হাওয়ায় শীতের শিরশিরানি ভালোই অনুভূত হচ্ছে। হাল্কা ঠান্ডার সঙ্গে সকালের দিকে কুয়াশাও চোখে পড়ছে তবে, জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও এক থেকে দু’সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ, রবিবার কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ উঠেছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের চেয়ে তা ছিল ১ ডিগ্রি কম।

আরও পড়ুন:রাজ্যে শীতকালীন দূষণ নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ পরিবেশ দফতরের

এই নিয়ে পর পর তিন দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলোর ঘরে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে শুরু করবে বলে জানান হয়েছে।

কলকাতা ছাড়া বাকি জেলাগুলিতেও শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে। ভোরের দিকে অনেক জেলা ঢেকে যাচ্ছে গভীর কুয়াশার চাদরে। পশ্চিমের জেলাগুলিতে ধীরে ধীরে স্বমহিমায় হাজির হতে শুরু করেছে শীত। উত্তুরে হাওয়ায় শীতের শিরশিরানি কাবু করছে জেলার মানুষকে।

তবে, শীতের আমেজে রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটিও। আপাতত উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে। এর জেরে আগামী দিনে বাংলার আবহাওয়ায় কোনও প্রভাব পড়তে পারে কি না, সে দিকেও নজর রয়েছে আবহবিদদের।

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...