Wednesday, March 25, 2026

মগরায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

হুগলির মগরায় উদ্ধার যুবকের দেহ। ১১ দিন ধরে নিখোঁজ ছিল ওই যুবক।সুজয় শীল (১৫) মগরা উত্তমচাঁদ উচ্চ বিদ্যালয়ায়ের একাদশ শ্রেণীর ছাত্র। মগরার সুকান্ত পল্লী এলাকার বাসিন্দা। গত ১৪ই নভেম্বর থেকে নিখোঁজ ছিলো সুজয়। স্থানীয়রা জানিয়েছেন, এলাকারই একটি কিশোরীর সঙ্গে যুবকের সম্পর্ক ছিল। সোমবার এলাকার মানুষ ওই কিশোরীর বাড়িতে চড়াও হয়।এরপরই ওই যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয়রা অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে গেলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। ওই ঘটনায় পুলিশের সঙ্গে জনতার খন্ডযুদ্ধ বেধে যায়।

স্থানীয়দের অভিযোগ,এইকদিন যুবককে আটকিয়ে রাখা হয়েছিল। যুবকের দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছিল। স্থানীয়রাই তা আটকে দেন। তারা আভিযোগ করেন, পুলিশ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে। যদিও সেই অভিযোগ মানতে চায়নি পুলিশ।

 

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...