Sunday, February 22, 2026

গোল না করেও গোলের পর উচ্ছাস, নেটিজেনরা গোল চুরির অভিযোগ আনলেন রোনাল্ডোর বিরুদ্ধে

Date:

Share post:

গোল না করেও গোলের সেলিব্রেশন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে উঠল গোল চুরির অভিযোগ। হ‍্যাঁ ঠিক শুনছেন, নেটিজেনরা গোল চুরির অভিযোগ আনলেন রোনাল্ডোর বিরুদ্ধে। আসলে ঘটনার সূত্রপাত সোমবার রাতে পর্তুগাল বনাম উরুগুয়ের ম‍্যাচকে কেন্দ্র করে। পর্তুগালের হয়ে করা গোলের একটি কার গোল সেই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রোনাল্ডো মাঠেই দাবি করেন গোলটি তাঁর করা। গোলের পর উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। সিআরসেভেনের এই ভঙ্গি দেখে  অনেকেই মনে করেছিলেন গোলটি তাঁর। কিন্তু আসলে গোলটি ব্রুনো ফার্নান্ডেজের। আর এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা রোনাল্ডোর বিরুদ্ধে গোল চুরির অভিযোগ এনেছেন।

সোমবার ম্যাচের ৫৪ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজের ক্রসে মাথা ছুঁইয়ে তিনি গোল করেছেন বলে দাবি করে বসেন রোনাল্ডো। এমন কী প্রথমে তাঁর নামে গোল দিয়েও দেওয়া হয়। পরে বদল করে ব্রুনোর নামে গোল দেয় ফিফা। ম‍্যাচে বক্সের বাঁ-দিক থেকে গোলের দিকে বল তুলেছিলেন ব্রুনো। অফসাইডের ফাঁদ কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রোনাল্ডো। তাঁর মাথার কাছ দিয়ে বল জালে জড়িয়ে যায়। প্রথমে দেখে মনে হচ্ছিল, রোনাল্ডোই গোল করেছেন! কিন্তু পরে দেখা যায়, বলটি রোনাল্ডোর মাথা স্পর্শই করেনি। রিপ্লে-তে পরিষ্কার দেখা যায়, বল মাথায় কাছ দিয়ে গিয়েছে। কিন্তু বলের অভিমুখ পরিবর্তন হয়নি। তবে সেই গোলটি হওয়ার পরেই  উল্লাস করতে থাকেন রোনাল্ডো। দু’হাত তুলে সমর্থকদের অভিবাদন জানান। প্রথমে তাঁর নামেই গোলটি দেওয়া হয়। কিন্তু পরে ব্রুনো ফার্নান্ডেজের নামে গোল দেওয়া হয়। আর এখানে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য রোনাল্ডো তো নিজে বুঝেছিলেন, তাঁর মাথায় বল লেগেছে কিনা! তার পরেও কী ভাবে তিনি সেটি নিজের গোল বলে দাবি করলেন? আর এই নিয়েই নেটিজেনরা রোনাল্ডোর বিরুদ্ধে গোল চুরির অভিযোগ আনেন।

এদিকে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। সোমবার রাতে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে দিতেই শেষ ১৬-এ জায়গা পাঁকা করে নেন তাঁরা।

আরও পড়ুন:আজ বিশ্বকাপে ইংল‍্যান্ডের মুখোমুখি ওয়েলস

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...