Tuesday, June 9, 2026

SLST নিয়োগে স্থগিতাদেশ আরও বাড়াল হাই কোর্ট

Date:

Share post:

উচ্চ প্রাথমিকের শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা নিয়োগে স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাই কোর্ট। বুধবার আদালত জানায়, আগামী একমাস SLST বিভাগে কোনও শিক্ষক নিয়োগ করা যাবে না।

আরও পড়ুন:SLST নিয়োগে আরও জট! শূন্যপদে চাকরিতে স্থগিতাদেশ হাই কোর্টের

উচ্চ প্রাথমিকের এই দুই বিভাগে ১৬০০ নতুন শূন্যপদ তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি।আর এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের হয়। বুধবার এ সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ  জানিয়ে দেয়, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত উচ্চ প্রাথমিকের প্রথম এসএলএসটির শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে কোনও শিক্ষক নিয়োগ করতে পারবে না এসএসসি।আগামী ৩১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে বিচারপতি বসুর নির্দেশেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি হয়েছিল। বুধবার যার মেয়াদ আরও এক মাস বাড়ল। হাই কোর্টের এই নির্দেশে চাকরিপ্রার্থীদের দুর্ভোগ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার এই অবৈধ ভাবে চাকরি পাওয়া শিক্ষকদের কথা বলতে গিয়ে রাজ্যের উদ্দেশে বিচারপতি বসুর মন্তব্য, ‘‘শহর এবং শহরতলিতে বহু স্কুল আছে যেখানে ছাত্র আছে, শিক্ষক নেই। যদি সম্ভব হয় এই শিক্ষকদের গ্রামের স্কুলে পাঠান। তা হলে ভাল হয়। গ্রামাঞ্চলের বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। তাঁদের বলুন, হয় গ্রামের স্কুলে যান, না হলে চাকরি ছেড়ে দিন।’’

ছাত্র এবং শিক্ষকের অনুপাতে সামঞ্জস্য বিধান করার ব্যাপারেও রাজ্যকে নজর দিতে বলেছেন বিচারপতি। এ ব্যাপারে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করে বিচারপতি বলেন, ‘‘প্রয়োজনে এ বিষয়ে রাজ্যকে উপযুক্ত নীতি নির্ধারণ করতে হবে।’’

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...