Tuesday, March 17, 2026

বিয়ের রিসেপশন পার্টিতেই স্ত্রীকে ‘আদর’, থানায় গিয়ে নালিশ নববধূর! ⁩

Date:

Share post:

বিয়ের রিসেপশন পার্টিতে (Wedding Reception party) প্রায় ৩০০ জনেরও বেশি নিমন্ত্রিতরা এসেছেন। আর সেখানেই কিনা এমন কাণ্ড ঘটালেন স্বামী (Husband)। সবার সামনে বিব্রত হয়ে পড়লেন নববধূ (Wife) , ধাতস্থ হয়েই সটান হাজির হলেন থানায়। কিন্তু কী এমন করেছিল তাঁর স্বামী যার জন্য একেবারে পুলিশের কাছে গিয়ে বিয়ে ভাঙ্গার উপক্রম তৈরি হল নববধূর ? আসলে স্বামীর অপরাধ হল সবার সামনে স্ত্রীকে চুম্বন (Kiss) করা। উত্তরপ্রদেশের (UP) সম্ভল জেলার এই ঘটনায় হতবাক পুলিশও (Police)।

সূত্র মারফত জানা যায় ২৬ নভেম্বর উত্তরপ্রদেশ সামুহিক বিবাহ যোজনা-র অনুষ্ঠানে বিয়ে হয় নব দম্পতির। এরপর প্রথা মেনে মাঝে একদিন বাদ দিয়ে ২৮ নভেম্বর বরের বাড়িতে বসেছিল রিসেপশনের আসর। সেখানেই নিমন্ত্রিত ছিলেন প্রায় ৩০০ জন অতিথি। আচমকাই সবার সামনে কনেকে জড়িয়ে ধরে চুমু খান বর। আর এতেই বেজায় চটে যান ওই নববধূ। হাজার চেষ্টা করেও পরিবারের লোকেরা তাঁকে বোঝাতে সক্ষম হননি। নববধূ জানান প্রকাশ্যে যে মানুষ এমন কাণ্ড করতে পারে তাঁর সঙ্গে এক ছাদের তলায় সংসার করা কার্যত অসম্ভব। এরপরই স্বামীর বিরুদ্ধে নালিশ জানাতে থানায় যান তিনি। এমনকি এই কাজের জন্য তাঁর স্বামীর শাস্তিও দাবি করেন ওই স্ত্রী।

 

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...