Saturday, April 4, 2026

দুর্ঘটনার কবলে কনেযাত্রীবোঝাই বাস! গুরুতর আহত ১০

Date:

Share post:

বউভাতের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরুতর আহত কমপক্ষে ১০ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভোররাতে খড়্গপুরের রূপনারায়ণপুরে ৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:Bus Accident: বেপরোয়া গতি! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কনেযাত্রীদের বাস, জখম ৪০

জানা গিয়েছে, সোমবার ভোররাতে ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকড়াহাটির উদ্দেশে ফিরছিল একটি যাত্রীবোঝাই বাস। বাসটিতে কমপক্ষে ৫০ জন কনেযাত্রী ছিলেন ।রূপনারায়ণপুরে ৬ নম্বর জাতীয় সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ডোয়ালে ধাক্কা মারে বাসটি। এরপরই যাত্রীবোঝাই বাসটি উল্টে যায়। যার জেরে অন্তত ১০ জন গুরুতর আহত হয়। তাঁদের প্রাথমিকভাবে উদ্ধার করেন স্থানীয়রাই। এরপর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে স্থানীয় খড়্গপুর থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, কনেযাত্রী বোঝাই বাসটির গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। বাসটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন বেশিরভাগ যাত্রীই ঘুমোচ্ছিলেন। তাই কীভাবে দুর্ঘটনা ঘটল তার কারণ কেউই বলতে পারছেন না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...