Tuesday, June 23, 2026

গুজরাটের ফলাফলের দোহাই দিয়ে বাতিল অমিত-সুকান্ত বৈঠক

Date:

Share post:

গতকালই ঠিক হয়েছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। এই বৈঠকের কারণে সুকান্ত মজুমদার তাঁর কলকাতা ফিরে আসা বাতিল করেন গতকাল। কিন্তু আজ গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই সেই নির্ধারিত বৈঠক বাতিল করলেন শাহ।

প্রসঙ্গত, গতকাল থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনে যোগ দিতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার গিয়েছেন দিল্লি।বৃহস্পতিবার তাঁর ফিরে আসার কথা থাকলেও, তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করার কথা বলেন।

রাজ্যে দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছিলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তবে এদিন শাহী বৈঠক বাতিল হলেও কবে আবার নতুন করে এই বৈঠক হতে চলেছে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...