Tuesday, June 23, 2026

ফেব্রুয়ারিতেই এরো ইন্ডিয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর! ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই এরো ইন্ডিয়ার ১৪ তম সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি একথাই ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কর্ণাটকের ইয়েলাহানকার বায়ুসেনা ঘাঁটিতে এই এয়ার শো অনুষ্ঠিত হবে।

বুধবারই কলিন্স এরোস্পেস গ্লোবাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই বাসবরাজ বোম্মাই জানান, ফেব্রুয়ারিতে এরো ইন্ডিয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজধানী মহাকাশ সেক্টরের জন্য এটি একটি আদর্শ জায়গা। কারণ এখানে ডিআরডিও, এনএএল ও হ্যালের মতো প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি বেঙ্গালুরুতে আন্তর্জাতিক মানের এরোস্পেস, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, পুনর্নবীকরণ শক্তি ও সেমি কন্ডাক্টর বিভিন্ন গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান রয়েছে।

পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু এটি একটি আন্তর্জাতিক স্তরের ইভেন্ট হবে তাই এয়ার শো-তে অবশ্যই মহাকাশ গবেষণা কেন্দ্র, বিমানে ভ্রমণের সুযোগ এবং বেঙ্গালুরুতে এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রির সম্ভাবনা তুলে ধরতে হবে।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...