Saturday, April 4, 2026

গুজরাট ও হিমাচল নির্বাচনের ভোটগণনা শুরু

Date:

Share post:

১৫ বছরের রেকর্ড ভেঙে দিল্লি পুরনিগম জয় করেছে আম আদমি পার্টি। এবার গুজরাট বিধানসভা ভোটেও সেরকমই ‘অভাবনীয় ফল’ হবে বলে দাবি আপের।

আরও পড়ুন:গুজরাট অপরিবর্তিত, হিমাচলে ক্ষমতায় আসছে কংগ্রেস: বলছে বুথ ফেরত সমীক্ষা

আজ গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল। একদিকে বিজেপি যেমন সপ্তমবারের জন্য গুজরাটে ক্ষমতা দখলে মরিয়া, তেমনই হিমাচল প্রদেশেও টানা দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করতে চায় কেন্দ্রের শাসক দল। তবে বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস ও আম আদমি পার্টিও।

১৯৯৮ সাল থেকে টানা গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাট বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং আম আদমি পার্টি। অর্থাৎ, এ বার প্রধানমন্ত্রী মোদির রাজ্যে বিধানসভা ভোটের লড়াই ত্রিমুখী হতে চলেছে।

গত ১২ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। অন্যদিকে, গুজরাটে ১ ও ৫ ডিসেম্বর- দুই দফায় ভোটগ্রহণ হয়। গুজরাটে এবারে ভোট পড়েছে ৬৬.৩১ শতাংশ।হিমাচল প্রদেশে ভোট পড়েছে ৭৬.৪৪ শতাংশ। আজ, ৮ ডিসেম্বর দুই রাজ্যেরই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। আজ সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হয়েছে।

বিভিন্ন বুথফেরত সমীক্ষা বলছে, গুজরাটে এ বারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। এবিপি-সি ভোটার সমীক্ষায় বলা হয়েছে বিজেপি ১২৮-১৪০টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৩১-১৫১টি আসন। টুডে’জ চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এ বার বিজেপির আসন সংখ্যা হতে পারে ১৫০টি।

হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সামান্য এগিয়ে রয়েছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, শাসক দল বিজেপি পেতে পারে ৩২ থেকে ৩৪ টি আসন। আর প্রধান প্রতিপক্ষ কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৩২টি আসন। অন্যদিকে, এইবারই রাজ্যে প্রথমবার লড়াই করা আপ, সম্ভবত একটিও আসন জিততে পারবে না।এবার ভোটবাস্কের ফলাফলই বলবে সাধারণ মানুষ কোন দলকে নির্বাচন করেছেন।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...