Monday, March 23, 2026

শিয়ালদহ দুর্ঘটনায় কড়া পদক্ষেপ রেলের, বরখাস্ত অভিযুক্ত চালক

Date:

Share post:

শিয়ালদহ(Sealdha) ট্রেন দুর্ঘটনায়(Train Accedent) অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল রেল(Rail)। তদন্তে চালকের গাফিলতির বিষয়টি প্রকাশ্যে আসার পর চাকরি থেকে বরখাস্ত করা হল মোটর ম্যান অভিজিৎ কুমার প্রভাকরকে(Abhijit Kumar Pravakar)। চাকরি থেকে বরখাস্ত হওয়ায় পেনশন সহ অন্যান্য অবসরকালীন সুবিধা অভিজিৎ পাবেননা বলে রেলের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে তার জন্য রেল চালকদের মোবাইল ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর শিয়ালদহ স্টেশনে দুটি লোকাল ট্রেনের মুখোমুখি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটি ট্রেন ছিল শিয়ালদহ থেকে ছেড়ে যাওয়া আপ রানাঘাট লোকাল। অন্যদিকে দ্বিতীয় ট্রেনটি স্টেশন থেকে যাচ্ছিল কারশেডের দিকে। প্রাথমিক তদন্তে জানা যায়, কারশেডগামী ট্রেনের চালক সিগন্যাল না মানায় ঘটে এই দুর্ঘটনা। তদন্তে জানা যায়, বাড়ি যাওয়ার তাড়াহুড়োর কারণে এই, ভুল করেন চালক। কারণ ট্রেনটি কারশেডে পৌঁছে দেওয়ার পর চালকের সেদিনের মতো ছুটি হয়ে যেত। তদন্তে চালকের দোষ প্রমাণ হওয়ার পরই কঠোর পদক্ষেপ নেয় রেল। চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই চালককে।

পাশাপাশি এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হল রেলের তরফে। জানানো হয়েছে, লোকাল ট্রেনের মোটরম্যান বা চালক এবং সহকারী মোটরম্যানরা ট্রেন চালানোর সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না। সাম্প্রতিক সময়ে একাধিক অনিয়মের অভিযোগ এসেছে। দেখা গিয়েছে ট্রেন চালানোর সময় মোবাইল ব্যবহার করছেন চালক বা সহকারী চালকরা। এর পাশাপাশি চালক, সহকারী চালকদের সাইকোলজিক্যাল টেস্টের উপরেও জোর দেওয়া হয়েছে।

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...