Thursday, June 18, 2026

রাজনীতি নয়, তদন্তের স্বার্থে কাজ করে ED: সংসদে মালার প্রশ্নে জবাবে মত পঙ্কজের

Date:

Share post:

তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে জনপ্রতিনিধিদের অধিকার নিয়ে নির্বাচন কমিশনে সোমবার সকালে দেখা করল তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদল। আর সেইদিনই সাংসদে জন প্রতিনিধিদের বিরুদ্ধে ইডির (ED) মামলা নিয়ে সংসদে লিখিত প্রশ্ন রাখেন তৃণমূল সাংসদ মালা রায় (Mala Roy)।

গত পাঁচ বছরে কোন রাজ্যে কত কেস ইডি নথিবদ্ধ করেছে? লিখিত প্রশ্নে জানতে চান দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ। একইসঙ্গে কত সংখ্যক মামলা সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে করা হয়েছে সেই প্রশ্নও তোলেন তিনি। উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Chodhury) জানান, রাজনৈতিক কারণে নয়, তদন্তের স্বার্থে তথ্য ও প্রমাণ পেতেই কাজ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

চলতি অধিবেশনে এর আগে সিবিআইয়ের মামলা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল (TMC)। এবার প্রশ্ন ইডি নিয়ে। গত পাঁচ বছরে যাঁদের বিরুদ্ধে ইডি মামলা দায়ের করেছে সেই সাংসদ, বিধায়কদের বিস্তারিত জানতে চান মালা রায়। রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজনৈতিক পরিচিত-সহ বিস্তারিত জানতে চান তিনি। তৃণমূল সাংসদ দাবি করেন, ইডি যতগুলি মামলা দায়ের করেছে তাতে কতজন দোষী সাব্যস্ত হয়েছেন, তার হারও জানানো হোক।

এর জবাবে পঙ্কজ চৌধুরী জানান, তদন্তের জন্যেই ইডি মামলা গ্রহণ করে। তথ্য প্রমাণের নিরিখে তার তদন্ত এগোয়। রাজনৈতিক পরিচিতি বা অভিযুক্তের পরিচয়ের ভিত্তিতে হয় না- হবে মত পঙ্কজের।

এর আগে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ। ৭ ডিসেম্বর সংসদে লিখিতভাবে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ২০১৭-২০২২ সালের নভেম্বর পর্যন্ত মোট ৫৬টি মামলা রুজু হয়েছে। ২২টি মামলার চার্জশিট পেশ করা হয়েছে। ২০১৭-র সিবিআই-এর করা মামলার ৬৬.৯০ শতাংশ ক্ষেত্রে অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন। ২০১৮-র ৬৮ শতাংশ, ২০১৯-র ৬৯.১৯ শতাংশ, ২০২০-র ৬৯.৮৩ শতাংশ এবং ২০২১-র ৬৭.৫৬ শতাংশ ক্ষেত্রে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়েছেন। রাজ্য ভিত্তিক কতজন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে সিবিআই মামলা রুজু করেছে তা তো জানান কেন্দ্রীয় মন্ত্রী।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...