Wednesday, June 17, 2026

মেঘালয়ে সফরে শিলংয়ে মমতা-অভিষেক, উষ্ণ অভ্যার্থনা তৃণমূলের নেতা-কর্মীদের

Date:

Share post:

তিনদিনের মেঘালয়ে সফরে সোমবার দুপুর আড়াইটে নাগাদ শিলং বিমানবন্দরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিমানবন্দর থেকে তাঁরা রওনা হন মেঘালয় পর্যটন দফতরের অতিথি নিবাস পাইনউডের উদ্দেশ্যে। সেখানই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিন মমতা ও অভিষেককে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন তৃণমূলের নেতা-কর্মীরা। প্রবল উচ্ছ্বাস দেখা যায় তাঁদের মধ্যে।

ইতিমধ্যেই উত্তর-পূর্বের এই রাজ্যে একাধিক পার্টি অফিস তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয় (Meghalay) ও ত্রিপুরায় (Tripura ) বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বের দু রাজ্যেই সংগঠন আরও মজবুত করতে চায় জোড়াফুল শিবির। গত বছরের নভেম্বরে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ৫ বারের বিধায়ক মুকুল সাংমা সদলবলে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই সুবাদে এখন সেখানে বিধানসভায় বিরোধীদল তারা।

মেঘালয়ে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন মমতা ও অভিষেক। তৃণমূলের তরফে আপাতত মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই দিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে মেঘালয় তৃণমূলের রাজ্য সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে ও বিধানসভার দলনেতা মুকুল সাংমা। মাস খানেক আগেই মেঘালয়ে রাজ্য দফতরের উদ্বোধন করে এসেছেন অভিষেক। এই সফরে সেই দফতরেও যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার একটি সামাজিক অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা মমতা ও অভিষেকের। শিলং শহর জুড়ে পড়েছে মমতা-অভিষেককে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুন। ছেয়ে গিয়েছে তৃণমূলের পতাকা।

ত্রিপুরার পুরভোটে লড়লেও, বিধানসভা নির্বাচনে কখনও প্রার্থী দেয়নি তৃণমূল। তবে মেঘালয়ে এখন তৃণমূলই প্রধান বিরোধী দল। মেঘালয়ের বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে এই সফরে আলোচনা হতে পারে।

 

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...