Thursday, June 25, 2026

বাংলাদেশের বিরুদ্ধে দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলল ভারত, অর্ধশতরান পুজারা-শ্রেয়সের

Date:

Share post:

আজ থেকে শুরু হল বাংলাদেশের বিরুদ্ধে দুই ম‍্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট সিরিজে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলল ভারতীয় দল। শুরুতে পর পর উইকেট হারালেও ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন শ্রেয়স আইয়ার চেতেশ্বর পুজারা, ঋষভ পন্থরা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কে এল রাহুল। তবে প্রথমে ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শুরুতেই আউট হয়ে যান ভারতের তিন ব‍্যাটার। কে এল রাহুল, শুভমন গিল এবং বিরাট কোহলি। ২২ রানে আউট হন রাহুল। ২০ রানে আউট হন শুভমন গিল। ১ রানে আউট বিরাট কোহলি। তবে ভারতের রানের সংখ‍্যা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন চেতেশ্বর পুজারা এবং শ্রেয়স আইয়র। ৯০ রান করে আউট হন পুজারা। ৪৬ রান করে আউট হন পন্থ। ৮২ রানে অপরাজিত শ্রেয়স। পুজারা এবং শ্রেয়স মিলে ১৪৯ রানের জুটি গড়েন।অক্ষর প‍্যাটেল আউট হন ১৪ রানে। আর সেই সঙ্গে দিনের খেলাও শেষ হয়ে যায়।

বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন তাইজুল ইসলাম। দুই উইকেট নেন মেহদি হাসান মির্জা। এক উইকেট নেন খালেদ আহমেদ।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...