Monday, March 16, 2026

Lalan Sheikh : লালন শেখের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI)হেফাজতে থাকাকালীন মৃ*ত্যু হয় বগটুই হ*ত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh)। এরপরই লালনের পরিবারের তরফ থেকে খু*নের অভিযোগ তোলা হয় সিবিআই এর (CBI)বিরুদ্ধে। পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে সিবিআই এর কয়েকজন অফিসার ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন তাঁদের কাছে। না দিলে লালনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের। এই বয়ানে ভিত্তিতেই রামপুরহাট থানায় (Rampurhat Police Station) অভিযোগ দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি (Reshma Bibi)। সিবিআই হেফাজতে লালন শেখের মৃ*ত্যুর তদন্তভার সঁপে দেওয়া হয়েছে সিআইডির(CID) হাতে। তার মাঝেই পুলিশি পাহারায় শান্তিপূর্ণভাবে শেষকৃত্য সম্পন্ন হয় লালন শেখের। তবে এবার লালনের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। ময়নাতদন্তের রিপোর্টে লালনের শরীরে মিলল আঘাতের চিহ্ন । পাশাপশি ময়নাতদন্তের রিপোর্টে ‘ভায়োলেন্স’ শব্দ অবাক করেছে বিচারপতিকেও।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত (Jay Sengupta)এই ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। সূত্র মারফত জানা যায়, কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হোক এমনটাই চাইছে সিবিআই। দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি রাজ্য। ইতিমধ্যেই লালনের দেহ সমাধিস্থ করা হয়েছে। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই সেই দেহ কবর থেকে তোলা হবে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...