Saturday, April 4, 2026

পাগলের হাতে দেশলাই, ঘর তো পুড়বেই: তমলুক থেকে শুভেন্দুকে তোপ কুণালের

Date:

Share post:

ভ্রান্ত অর্থনীতির ফাঁদে ফেলে মানুষের জীবনযুদ্ধকে কীভাবে কঠিন থেকে কঠিনতর করে তুলছে কেন্দ্রের বিজেপি সরকার, তা রীতিমতো তথ্য তুলে ধরে দেখিয়ে দিল তৃণমূল(TMC) নেতৃত্ব। পাশাপাশি উন্নয়নের পথ ধরে জীবনযাত্রাকে আরও সহজ করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রয়াসের সাফল্যও ব্যাখ্যা করা হল তমলুকে(Tamluk) তৃণমূল কংগ্রেসের জনসমাবেশে। পাশাপাশি তমলুকের এই জনসভা থেকে কড়া ভাষায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) আক্রমণ শানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

তমলুকের আবাসবাড়ি মাঠে বুধবার ডাক দেওয়া হয়েছিল এই জনসভার। সাদা-কালোর পার্থক্যটা এখানেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ। ব্যাখ্যা করলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া দাম বাড়িয়ে, ব্যাঙ্কের সুদের হার কমিয়ে কীভাবে জীবনযুদ্ধকে দিনের পর দিন কঠিন করে তুলছে কেন্দ্রের বিজেপি সরকার। অপরদিকে লক্ষীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো অজস্র সমাজকল্যাণ প্রকল্পের দৌলতে কেমন করে সংসার খরচ কমিয়ে দিয়ে মানুষের জীবনযাত্রাকে ক্রমশই সহজ করে তুলছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও সহজ সরল ব্যাখ্যা মিলল তাঁর কথায়। কেন্দ্রের ভ্রান্ত অর্থনীতির বিরুদ্ধে এদিন সরব হন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রও। তাঁর উপস্থিতিতে মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন জেলা সম্পাদক গোপাল চন্দ্র মাইতি। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন কুণাল ঘোষ।

এদিন বিরোধী দলনেতার প্রতি যথারীতি আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন কুণাল। আদি বিজেপি নেতাদের উদ্দেশে চাঁচাছোলা ভাষায় তিনি মন্তব্য করেছেন, পাগলের হাতে দেশলাই দিয়েছেন, আপনাদের ঘর তো পুড়বেই। সবে তো শুরু। আপনাদের সঙ্গে আমাদের আদর্শের লড়াই আছে, থাকবেও। কিন্তু এই বেইমান, চোর-চিটিংবাজের রাজনীতিকে সমর্থন করবেন না। দলবদলু এই অসুস্থ মানসিকতার লোককে আমাদের হাতে ছেড়ে দিন। আমরা বুঝে নেব। দুর্নীতিতে আকন্ঠ ডুবে থেকে সিবিআই-ইডি থেকে বাঁচতেই যে শুভেন্দু বিজেপিতে গিয়ে ভিড়েছেন, তা মনে করিয়ে দিয়ে বছর দুয়েক আগে তাঁর বক্তব্যের তিনটি অডিও ক্লিপিংস সমবেত জনতাকে শুনিয়ে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। প্রমাণ করে দেন শুভেন্দুর নির্লজ্জ দ্বিচারিতা। স্থানীয় মানুষের, বিশেষ করে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এদিনের সভাকে বিশেষ মাত্রা দিয়েছিল।

লক্ষ্যণীয়, এই আবাসবাড়ি মাঠেই সুপারফ্লপ হয়েছিল বিজেপির সভা। স্থানীয় মানুষের অংশগ্রহণ তো দূরের কথা, বাইরে থেকে লোক এনেও একদিন বিন্দুমাত্র সুবিধে করতে পারেনি গেরুয়া শিবির। অথচ সেই মাঠেই বুধবার তৃণমূল নেতৃত্বের কথা শুনতে স্থানীয় মানুষের উপচে পড়া ভিড়। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। অধিকারীদের গদ্দারির বিরুদ্ধে তীব্র ধিক্কার। আমজনতার এই ধিক্কারই প্রতিফলিত হল কুণাল ঘোষের ভাষণে। বললেন, শুধুই আমি-আমি, আমিত্ববাদী রাজনীতি শুভেন্দুর। এখন আবার তারিখের রাজনীতি করছে। আজ তো ১৪ তারিখ, শুভেন্দু কোথায়? হিম্মত থাকলে আরও একটা তারিখ দিক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...