Wednesday, March 25, 2026

বিতর্কের মুখে ‘পাঠান’! ছবি মুক্তির আগেই ‘বয়কটের ডাক’

Date:

Share post:

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই মুক্তি পেতে চলেছে শাহরুখ এবং দীপিকা অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’।ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির গান। আর তারপরই বাধার মুখে পড়েছে এই ছবি! কিন্তু কেন?

আরও পড়ুন:কিং খানের জন্মদিনে বড় চমক! এক ক্লিকেই দেখুন পাঠানের টিজার

ছবির প্রথম গান ‘বেশরম রং’-এর ভিডিয়ো মুক্তি পাওয়ার পর নেটদুনিয়ায় বয়কটর ডাক উঠেছে।  শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন সংক্রান্ত প্রতিটি পোস্টের নীচে মন্তব্য জমছে ‘বয়কট পাঠান’। ‘বেশরম রং’ গানটিতে খোলামেলা দীপিকা পাড়ুকানকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এক দিকে যেমন দর্শকের উত্তেজনার পারদ চড়েছে, অন্যদিকে নিন্দায় মুখর হয়েছেন আর এক দল।

এমতাবস্থায় বেঁকে বসেছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সাফ জানিয়েছেন, ‘খারাপ উদ্দেশ্যে’ বানানো এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির যোগ্য নয়। তাই বিজেপি শাসিত এই  রাজ্যে ‘পাঠান’ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তুঙ্গে।  নরোত্তমের দাবি, খারাপ উদ্দেশ্য নিয়ে এই গানের ভিডিয়ো শুট করা হয়েছে। তিনি সাফ জানান, দৃশ্যগুলি কুরুচিকর, অশ্লীল। সেগুলি সংশোধন না করলে মধ্যপ্রদেশে এ ছবির প্রদর্শন হবে না।

‘বেশরম রং’ ভিডিয়োতে দীপিকা কখনও বিকিনি স্যুট পরে, কখনও বা মনোকিনি পোশাকে। অভিনেত্রীকে এই প্রথম লাস্যময়ী ভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে। হিন্দি গানটি শুনে অনেকেই মন্তব্য করেছেন, স্প্যানিশ গানের ধাঁচে বানানো হয়েছে এটি। আবার গানের প্রথম দিকের লাইনগুলিও পুরনো একটি হিন্দি গান থেকে হুবহু নকল করা।

২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। শাহরুখ এবং দীপিকাকে বহু বছর পর বড় পর্দায় একসঙ্গে পাবেন দর্শক। তবে সব কিছু ছাপিয়ে দর্শকের নজর পড়েছে দীপিকার উপর। দর্শকের একাংশের বক্তব্য, দীপিকার মতো এত বড় মাপের অভিনেত্রীকে ছবিতে নেওয়ার পরেও যদি তাঁকে এমন পোশাক পরে নাচতে হয়, তা হলে বলিউডের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...