Wednesday, March 25, 2026

সুবীরেশের হাজিরায় কেন ১০ দিন সময়, জেলা আদালতের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) জেল হেফাজতে আছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya) ।এবার তাঁর জামিনের মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।বৃহস্পতিবার আদালতে সুবীরেশ আবেদন করেন, সিবিআইয়ের এফআইআর-এ নাম নেই তাঁর। তদন্ত শেষ, তারপরও তাঁকে আটকে রাখা হয়েছে। তাই জামিন দেওয়া হোক তাঁকে।
এরই পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে হাজির করাতে কেন ১০ দিন সময় দেওয়া হল তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের জামিনের আবেদন মামলার শুনানি ছিল। সেই শুনানিতে সুবীরেশের আইনজীবী বলেন, সিবিআই চার্জশিট জমা দিয়েছে। কিন্তু সেই চার্জশিটে তাঁর নাম নেই।
বিচারপতি জয়মাল্য বাগচী সুবীরেশের আইনজীবীর কাছে জানতে চান, উপাচার্য হলে কি অপরাধ করতে পারেন না? সুবীরেশের আইনজীবী আদালতে বলেন, ‘তাঁর মক্কেল ৮৮ দিন জেলে রয়েছেন। মামলার তদন্ত শেষ। সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন। আর কিছু নতুন করে তদন্তের প্রয়োজন নেই। এরপরই ডিভিশন বেঞ্চ সিবিআইকে প্রশ্ন করে, ‘তদন্ত কি শেষ?’ যদিও সিবিআইয়ের আইনজীবী জানান, ‘পুনরায় তদন্ত চলছে।’ আদালতে সিবিআই আরও জানায়, এই মামলার তদন্ত ইডিও করছে।
এই মামলার একটি রিপোর্ট দিতে চেয়ে ডিভিশন বেঞ্চের সময় চায় কেন্দ্রীয় এজেন্সি। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে সুবীরেশকে গ্রেফতার করেছে। ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই মামলার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Related articles

আরামবাগ সরকারি হাসপাতালে ৩৪ ডাক্তারকে ভোটার ডিউটি! বেনজির নির্দেশ কমিশনের

ভোটের (2026 Election) ডিউটির জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪ জন চিকিৎসককে চিঠি পাঠালো কমিশন (Election Commission)। একসঙ্গে...

প্রতিদিন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা ! হাইকোর্টকে চিঠি কমিশনের 

সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ নিয়ে প্রতিদিন একটা করে নতুন নাটক নির্বাচন কমিশনের। এবার জানানো হল প্রতিদিন...

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...