Saturday, June 27, 2026

রাজ্য সরকারের ওপর আস্থা নেই মিঠুনদার, ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কেন এত আগ্রহ ? কটাক্ষ কুণালের

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবে কেন আমন্ত্রণ জানানো হয়নি মিঠুনকে? শুক্রবার সেই প্রশ্ন তুলে টুইট করেন বিজেপির সাইবার সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, কলকাতা ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রণ জানানো হয়নি বাংলার ছেলে মিঠুন চক্রবর্তীকে। ঠিক তেমনই, সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

 

অমিত মালব্যের এহেন টুইটের বিরুদ্ধে অবশ্য কড়া উত্তর দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেছেন, যে মিঠুন চক্রবর্তীর রাজ্য সরকারের উপরে আস্থা নেই, সেই সরকারের ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কেন এত আগ্রহ? বাঙালি, তথা বাংলাকে যখন পরেশ রাওয়াল অপমান করলেন, তখন মিঠুন চক্রবর্তী তো কই প্রতিবাদ করলেন না!মিঠুনদা স্পষ্টভাবে বলেছেন যে রাজ্য সরকারের উপর তার আস্থা নেই এবং তাঁর মতে, আমাদের সরকার আর চলবে না। আপনার আগ্রহ স্পষ্টভাবে বোঝায় যে তৃণমূল বাংলায় সরকারে ছিল, আছে এবং থাকবে।

সৌরভ প্রসঙ্গেও কুণালের স্পষ্ট বক্তব্য, সৌরভ ভারতবর্ষের গর্ব। সৌরভকে অপমান বাংলা করেনি, আপনারা করেছেন। অমিত শাহের ছেলেকে আপনারাই সচিব করে রাখতে পারেন।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...