Saturday, April 4, 2026

স্ত্রী বিবাহবহর্ভূত সম্পর্কে আবদ্ধ! ‘প্রেমিক’-এর যাবতীয় তথ্যের দাবি, আর্জি খারিজ আদালতের

Date:

Share post:

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে চিন্তিত স্বামী। তাই অদ্ভুত এক আর্জি নিয়ে হাজির হয়েছিলেন আদালতে। তাঁর দাবি ছিল, স্ত্রীর ‘প্রেমিক’ বলে যাঁকে তিনি সন্দেহ করছেন, সেই ব্যক্তির মোবাইল ফোনের যাবতীয় তথ্য তাঁকে দিতে হবে। স্বামীর অদ্ভুত আর্জ পারিবারিক আদালত মেনে নিয়েছিল। কিন্তু পাল্টা একটি মামলা হাই কোর্টে উঠতেই ধাক্কা খেলেন স্বামী। কর্ণাটক হাই কোর্ট তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাইলেই কারও ব্যক্তিগত জীবনে এমন দখলদারি করার অধিকার তাঁর নেই।

আরও পড়ুন:কর্ণাটকে মঠের মধ্যেই আত্মহ*ত্যা লিঙ্গায়েত ধর্মগুরুর, উদ্ধার সুইসাইড নোট

সম্প্রতি কর্নাটকের হাই কোর্ট ওই পারিবারিক আদালতের নির্দেশকে খারিজ করে এই রায় দিয়েছে। পারিবারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলার সেই ‘প্রেমিক’। সেই মামলার শুনানিতেই আদালত উক্ত ‘প্রেমিকের’ পক্ষে এবং স্বামীর আর্জির বিপক্ষে রায় দিয়েছে। তবে একই সঙ্গে কর্নাটক হাই কোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্ন জানিয়েছেন, বিচারক হিসাবে তাঁর কেরিয়ারে এই প্রথম তিনি কোনও অবৈধ সম্পর্কের অভিযোগের মামলার বিচার করলেন। যে মামলায় ওই অভিযোগটুকু ছাড়া আর কিছুই নেই।

২০১৮ সালে পারিবারিক ৩৭ বছর বয়সি এক মহিলা আদালতে তাঁর বিয়ের সম্পর্ক শেষ করতে চেয়ে একটি মামলা করেছিলেন । পারিবারিক আদালতে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ করেন তাঁর স্বামী। এমনকি স্ত্রীর সম্ভাব্য ‘প্রেমিকের’ নাম জানিয়ে তাঁর মোবাইল ফোনের তথ্যও দাবি করেন তিনি। এই মামলাতেই স্বামীর পক্ষে রায় দিয়েছিল আদালত। যা হাই কোর্ট খারিজ করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...