Saturday, April 4, 2026

আগামিকাল বিশ্বকাপ ফাইনাল, ফ্রান্সের জয়ের প্রার্থনায় সাজছে চন্দননগর

Date:

Share post:

আগামিকালই শেষ হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল (World Cup Final)। ফাইনালে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France) এবং আর্জেন্টিনা (Argentina)। কাতারের সঙ্গে চন্দননগরের (Chandannagar) ভৌগলিক দূরত্ব যাই হোক, ফ্রান্সের জয়ের জন্য প্রার্থনা একসময়ের ফরাসী উপনিবেশের।

ফ্রান্স ফাইনালে ওঠার পর থেকে চন্দননগরের অলিগলি সেজে উঠেছে ফ্রান্সের পতাকায়। ফাইনালে দিন কীভাবে তারা এই ম্যাচটা সেলিব্রেট করবে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নানা জায়গায় তৈরি হচ্ছে পতাকা। মিষ্টির দোকানে তৈরি হচ্ছে ফ্রান্সের তারকাদের আদলে তৈরি মিষ্টি। এছাড়াও প্রতিটি অলিগলিতে সাজানো হচ্ছে লাল-নীল-সাদা রঙের আলোতে। চন্দননগরবাসীর আশা, গত বছরও যেমন ফাইনালে তাঁরা ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবারও আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলের আঙ্গিনায় তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে ফ্রান্স। সব মিলিয়ে অধীর অপেক্ষায় চন্দননগর।

আরও পড়ুন- নবান্ন বৈঠক: জল বণ্টন সমস্যার সমাধানে আন্তঃরাজ্য কমিটি গঠনের প্রস্তাব শাহের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...